সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বিমানবন্দরে ‘ই-গেট’ চালু করলো বাংলাদেশ, ১৮ সেকেন্ডেই ইমিগ্রেশন পার…

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৯৯৪ Time View

ইলেকট্রনিক গেট (ই-গেট) চালু হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাতে একজন যাত্রী নিজেই নিজের ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন ১৮ সেকেন্ডে।

জানা গেছে, বিমানবন্দরের ডিপার্চার (বহির্গমন) এলাকায় মোট ১২টি এবং অ্যারাইভাল (আগমনী) এলাকায় ৩টি ই-গেট স্থাপন করা হয়েছে। রোব ও সোমবার পরীক্ষামূলকভাবে এ গেট ব্যবহার করা হয়েছিল। মূলত, ই-পাসপোর্টধারী যাত্রী ভেরিফিকেশন শেষে ই-গেট অতিক্রম করতে পারবেন।

মঙ্গলবার (৭ জুন) এ কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ই-পাসপোর্ট ইমিগ্রেশন প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাদাত হোসাইন। তাদের সামনে ই-গেটের মাধ্যমে কয়েকজন যাত্রীর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বিমানবন্দরে ই-গেট চালুর ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। এর আগে ২০১৯ সালে শাহজালাল বিমানবন্দরে ই-গেট স্থাপন করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে তা চালু করা সম্ভব হয়নি। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকবার ই-গেট চালুর তাগিদ দেন। এরপর তা চালু করতে কাজ শুরু করে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর এবং ইমিগ্রেশন পুলিশ।

Bangladesh Military Affairs 

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *