শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ

আগুন নেভাতে দেশে প্রথমবারের মতো অত্যাধুনিক LUF-60 রোবটের ব্যবহার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৬৫০ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তির রোবট ব্যবহার করছে ফায়ার সার্ভিস।

ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দল ‘হ্যাজমট’ সোমবার (৬ জুন) সকালে পরীক্ষমূলকভাবে যন্ত্রটির ব্যবহার করে। ফায়ার সার্ভিস জানায়, প্রথমবারের মতো গত সোমবার সীতাকুণ্ডের আগুন নেভাতে একটি অটোমেটিক হাইটেক রোবট ব্যবহার করা হয়েছে । এছাড়া ঘটনাস্থল পর্যবেক্ষণের জন্য বিশেষ ড্রোনও রয়েছে। আমাদের কাছে থাকা অটোমেটিক মেশিন ৩০০ মিটার দূরত্ব পর্যন্ত পানি ছিটাতে সক্ষম।

২০১৭ সালে প্রথমবার এই রোবট ক্রয়ের পরিকল্পনা করেছিল সংস্থাটি। ২০১৯ সালে ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়। করোনা মহামরির কারণে ক্রয় প্রক্রিয়া বিলম্বিত হয়। বর্তমানে দেশে দুটি এলইউএফ-৬০ (LUF 60) রোবট রয়েছে।

রোবটটি প্রায় ছয় মাস আগে ফায়ার সার্ভিসে যুক্ত করা হয়েছে। এলইউএফ-৬০ মডেলের রোবটটি ধোঁয়া, তাপ এবং বিষাক্ত গ্যাস পরিষ্কার করে আগুনের তীব্রতা কমাতে পারে। প্রায় ৩০০ মিটার দূরে পর্যন্ত স্প্রে করতে পারে। যন্ত্রটি প্রতি মিনিটে ২,৪০০ লিটার পানি নিক্ষেপ করতে সক্ষম।

অস্ট্রিয়ার তৈরি এধরনের ২টি রোবট বহরে যুক্ত করা হয়েছে। ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি করতে এধরণের আরও অত্যাধুনিক রোবট যুক্ত করা খুবই জরুরি।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *