সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

৬০ ঘণ্টায়ও নেভেনি বিএম কনটেইনার ডিপোর আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৩০ Time View

চট্টগ্রামঃ সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন এখনও জ্বলছে। ৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি। এর আগে শনিবার রাতে প্রথমে আগুন এরপর একের পর এক বিস্ফোরণ শুরু হয় ডিপোটিতে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ফারুক হোসেন সিকদার মঙ্গলবার সকালে বলেন, আমরা আগেই বলেছি আগুন নিয়ন্ত্রণে আছে, কিন্তু নির্বাপিত হয়নি। এখনও নয়টি ইউনিট কাজ করছে আমাদের। এর সাতটি সরাসরি অপারেশনে আছে। এখানে প্রচুর পরিমাণ কেমিক্যাল ও দাহ্য পদার্থ থাকায় কোনোভাবেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

ফায়ার সার্ভিস জানায়, হাইড্রোজেন পার-অক্সাইড থেকেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত নিহত সংখ্যা ৪১ জন। আহত হয়েছেন দুই শতাধিক। নিহতদের মধ্যে নয়জন ফায়ার সার্ভিস সদস্যও রয়েছেন। রোববার রাত পর্যন্ত নিহত সংখ্যা ৪৫ বলা হলেও সোমবার নিহতদের প্রকৃত সংখ্যা ৪১ বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক এবং চট্টগ্রাম জেলা প্রশাসক।

নিহতদের মধ্যে ২৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এসব মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে হাসপাতালে ভর্তি ছিলেন ১৬৩ জন। এর মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের মধ্যে ৬৯ জন হাসপাতাল ছেড়েছেন।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *