সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালোই হতো: রাজ চক্রবর্তী অ্যান্টার্কটিকার বরফের ৪ হাজার ফুট নিচে মিলল প্রাচীন জঙ্গল ও নদীর অস্তিত্ব! অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম : ভবঘুরে সম্রাট বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ: কনে বদলের অভিযোগ গড়িয়েছে আদালতে, বর কারাগারে আজ থেকে ৪ দিনের কর্মসূচিতে নামছেন ৭ কলেজের শিক্ষার্থীরা ফেসবুকের বিশ্বসেরা ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান, পেছনে ফেললেন ট্রাম্পকেও আসন সমঝোতার টানাপোড়েন: ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতের বৈঠকে ৯ দলের নেতারা গুঞ্জনই সত্যি হলো: আজ বিয়ের পিঁড়িতে রাফসান সাবাব ও জেফার

রাসায়নিক থাকা ৪ কনটেইনার চিহ্নিত, অপসারণের চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী…

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৫৬৮ Time View
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ভেতর ৪টি কনটেইনারে এখনো দাহ্য রাসায়নিক পদার্থ রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এখন চিহ্নিত ৪টি কনটেইনার বিশেষ পদ্ধতিতে অপসারণের চেষ্টা চলছে। আজ সোমবার দুপুর ১২টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।
তিনি বলেন, ‘ডিপোতে থাকা ৪টি কনটেইনারে রাসায়নিক পদার্থ থাকার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এখন এই কনটেইনারগুলো বিশেষ পদ্ধতিতে অপসারণের চেষ্টা চলছে।’ ‘এ কারণে ডিপোতে এখনো আগুন জ্বলছে, পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি’, যোগ করেন তিনি।
উল্লেখ্য, ডিপো কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, এই ডিপোতে আড়াই হাজারেরও বেশি কনটেইনার ছিল। এরমধ্যে ১ হাজার ৩০০টি খালি, ৮০০টি রপ্তানিযোগ্য এবং ৫০০টির মতো কনটেইনারে আমদানি পণ্য ছিল। এ ছাড়া, ২৪টির মতো কনটেইনারে হাইড্রোজেন পার-অক্সাইড ছিল।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *