শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের দাপট, ৯ উইকেটের ঐতিহাসিক জয় বিনামূল্যে মিলবে ফেসবুকের ভেরিফায়েড ব্লু ব্যাজ, লাগবে শুধু সেলফি ভিডিও সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার হাতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার গোলের পর কেন কেঁদেছেন মেসি ? ‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

দুই শিশুকে বিদেশ নিতে জাপানি মায়ের আবেদন খারিজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৬৫৫ Time View

ঢাকাঃ গ্রীষ্মকালীন ছুটিকে সামনে রেখে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে সঙ্গে নিয়ে জাপান ভ্রমণের অনুমতি চেয়ে শিশুদের মা নাকানো এরিকোর করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ১৭ মে দুই শিশুকে নিয়ে বিদেশ ভ্রমণে যাওয়ার জন্য আদালতের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন নাকানো এরিকোর আইনজীবী মুহাম্মদ শিশির মনির।

নাকানো এরিকো যেদিন দুই শিশুকে নিয়ে জাপান ভ্রমণের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন সেদিন অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির বলেছিলেন, জাপানে জেসমিন মালিকা ও লাইলা লিনার ছোট বোন ও নানা-নানী রয়েছে। শিশুদের নিয়ে তাদের মা জাপানে বেড়াতে যেতে চান।  এ কারণে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।

ঢাকার পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে বলে গত ১৩ ফেব্রুয়ারি রায় দিয়েছিলেন আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করা হয়।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *