সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে নেপালের সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৬৫৫ Time View

পোখারা (নেপাল): নেপালের সেনাবাহিনী সোমবার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। বিমানটি ২২ আরোহী নিয়ে রোববার বিধ্বস্ত হয়।

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানান, উদ্ধারকারী একটি দল বিমান যেখানে বিধ্বস্ত হয়েছে সে জায়গাটি খুঁজে পেয়েছে। বিস্তারিত জানার জন্য অতিরিক্ত দল যাচ্ছে সেখানে।

তিনি টুইটারে যে ছবি শেয়ার করেছেন তাতে বিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া ছবিতে বিমানের রেজিস্ট্রিকৃত নম্বর ৯এন-এইটি ভেঙে যাওয়া পাখার অংশে স্পষ্টভাবে দেখা গেছে।

এয়ারলাইন মুখপাত্র সুদর্শন বরতৌলা জানান, নেপালি ক্যারিয়ার তারা এয়ারের বিমানটিতে ১৯ জন যাত্রী এবং তিনজন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে দুজন জার্মান, চারজন ভারতীয় এবং বাদ বাকিরা নেপালী।

এয়ারলাইন সূত্রে বলা হয়েছে, বিমানটি রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে জমসনের উদ্দেশ্যে পশ্চিমাঞ্চলীয় পোখারা শহর থেকে যাত্রা করে। কিন্তু ১৫ মিনিটের মধ্যে এয়ার ট্রাফিকের সাথে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাজধানী কাঠমান্ডু থেকে ২শ’ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জমসম হিমালয় আরোহীদের জন্য একটি জনপ্রিয় ট্রেকিং গন্তব্য। পোখারা থেকে বিমানে করে জমসম যেতে ২০ মিনিট সময় লাগে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *