বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালোই হতো: রাজ চক্রবর্তী অ্যান্টার্কটিকার বরফের ৪ হাজার ফুট নিচে মিলল প্রাচীন জঙ্গল ও নদীর অস্তিত্ব! অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম : ভবঘুরে সম্রাট বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ: কনে বদলের অভিযোগ গড়িয়েছে আদালতে, বর কারাগারে আজ থেকে ৪ দিনের কর্মসূচিতে নামছেন ৭ কলেজের শিক্ষার্থীরা ফেসবুকের বিশ্বসেরা ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান, পেছনে ফেললেন ট্রাম্পকেও আসন সমঝোতার টানাপোড়েন: ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতের বৈঠকে ৯ দলের নেতারা গুঞ্জনই সত্যি হলো: আজ বিয়ের পিঁড়িতে রাফসান সাবাব ও জেফার দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

বরিশালে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৯৬ Time View

জেলার উজিরপুর উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কে গাছের সঙ্গে একটি  বাসের ধাক্কা লেগে নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বাসস’কে জানান, যমুনা লাইনের একটি বাস ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়া উদ্দেশ্যে যাচ্ছিল। সকালে বাসটি উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নারী ও শিশুসহ ১০ যাত্রী নিহত হন। আহত হয়েছেন অন্তত ২০ জন। গুরুতর আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে জেলা ফায়ার সার্ভিসের ইউনিট লিডার আব্দুর রাজ্জাক বলেন, ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দু’টি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। গাড়িটি দুমড়েমুচরে গেছে। গাড়ির কিছু অংশ কেটে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক চিকিৎসক ডা. প্রণব রায় জানান, এ দুর্ঘটনায় আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৬ জনের চিকিৎসা চলছে। বাকিদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *