সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৯০ Time View
ফাইল ছবি

 

কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় লাইনচ্যুত হওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি উদ্ধার করা হয়েছে। ১‌‌২ ঘণ্টা পর শনিবার (২৮ মে) সকাল ৯টা ৪৫ মিনিটে বগিগুলো উদ্ধার করা হয়। এরপর থেকে ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল শুরু হয়েছে।

মৌচাক রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার শাহীনুর রহমান শাহীন জানান, ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে বগি উদ্ধারে কার্যক্রম শুরু করে। বগিগুলো উদ্ধারের পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

এদিকে শনিবার (২৮ মে) সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম জানান, বগি লাইনচ্যুতির ঘটনায় চার সদস্যর তদন্ত কমটি গঠন করা হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘ট্রেনটি দুর্ঘটনায় পড়ায় উত্তরবঙ্গ ও খুলনার পথে চলাচলকারী অনেক যাত্রী দুর্ভোগে পড়েছেন। তাদের দুর্ভোগ কমাতে রেল পুলিশের পক্ষ থেকে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে।’

জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রাত ১২টায় রওনা দিয়ে রাত ৩টায় দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

এর আগে শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ৯টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন মৌচাক স্টেশন পার হওয়ার পরই ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার পথে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ১‌‌২ ঘণ্টা বন্ধের পর সকাল ৯টা ৪৫ মিনিটে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *