শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ লেবাননে স্থল অভিযান চালানোর ঘোষণা ইসরায়েলের

বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট ২০২২” এর সফল আয়োজন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৭৩৯ Time View

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, বাংলাদেশ দূতাবাস, লিসবন এর উদ্যোগে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে ৩ দিন ব্যাপী “বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট ২০২২” অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ মে ২০২২) তারিখে স্থানীয় জামুর স্টেডিয়াম কমপ্লেক্স-এ টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনার তারিক আহসান।

তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ ফাইনাল ম্যাচে “ইয়াং টাইগার্স” টিমকে হারিয়ে “লিসবন সিক্সার্স” “বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট ২০২২”- এর শিরোপা অর্জন করে। উল্লেখযোগ্য সংখ্যক ক্রীড়ামোদী দর্শক ছাড়াও, রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ, ছাত্র, সাংবাদিক, ব্যবসায়ীসহ পর্তুগালে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সম্মানিত সদস্যবৃন্দ দূতাবাসের এই আয়োজন উপভোগ করেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রদূত জনার তারিক আহসান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে এবং জাতির পিতার কর্ম ও আদর্শকে বিশ্বব্যাপী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দূতাবাস এই ক্রিকেট টুর্নামেন্ট-এর আয়োজন করেছে। তিনি আরো বলেন, দেশ হতে সহস্র মাইল দূরে বিদেশের মাটিতে এইরকম এই ক্রীড়া প্রতিযোগিতা প্রবাসীদের মাঝে আনন্দের উপলক্ষ্য বয়ে এনেছে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের মাঝে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এর আগে গত ১৭ মে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজ হতে টুর্নামেন্টের ঘোষণা দেয়া হয় এবং দল আহ্বান করা হয় যা প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিপুল সাড়া ফেলে। ২০ টি দলের অংশগ্রহণে নক-আউট ভিত্তিক এই টুর্নামেন্টের গ্রুপ পর্যায় এবং কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হয় সান্তা আপোলোনিয়া মাঠে। এবং সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচ গুলো অনুষ্ঠিত হয় জামুর স্টেডিয়াম কমপ্লেক্সে। শুধুমাত্র লিসবন-ই নয়, পর্তুগালের নানা প্রান্ত হতে ক্রীড়াপ্রেমী বাংলাদেশীগণ এর টুর্নামেন্ট এ অংশগ্রহণ করেন।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *