শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ

নেত্রকোণায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১১

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩১৫ Time View

জেলার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চল্লিশা বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার সময় যাত্রীবাহী বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও সহকারী মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হচ্ছে, বাসের চালক ময়মনসিংহের নান্দাইল এলাকার সবুজ মিয়া এবং সহকারী সুনামগঞ্জের ধর্মপাশার সোহেল মিয়া।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শাহ্ পরান নামক একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জের ধর্মপাশা দিকে যাওয়ার পথে সোমবার ভোর সাড়ে ৫টার সময় নেত্রকোণার চল্লিশা বাজারের সন্নিকটে গ্রামীন ব্যাংকের সামনে পৌছলে বারহাট্টা থেকে ধান বোঝাই একটি ট্রাক ঢাকায় যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করে। সংঘর্ষে ঘটনাস্থলেই বাস চালক সবুজ মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত সহকারী সোহেল মিয়াকে ময়মনসিংহ নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত ১১ জনকে নেত্রকোণা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় সকাল সাড়ে ৫টা থেকে ৯টা পর্যন্ত সড়কের দু পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ময়মনসিংহ থেকে পুলিশের একটি ক্রেন এসে দুঘটনায় কবলিত বাস ও ট্রাককে রাস্তার মাঝ খান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নেত্রকোণা মডেল থানার এস.আই জাহিদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *