সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিনামূল্যে মিলবে ফেসবুকের ভেরিফায়েড ব্লু ব্যাজ, লাগবে শুধু সেলফি ভিডিও সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার হাতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার গোলের পর কেন কেঁদেছেন মেসি ? ‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৪৯৮ Time View

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ের পাশে এই ঘটনা ঘটে।ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

ঢাকা কলেজের শৃঙ্খলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আলতাফ হোসেন বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের সরিয়ে এনেছি৷ তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত। আইডিয়াল কলেজের শিক্ষকরা তাদের ছাত্রদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, কিছুক্ষণ আগে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিবেশ শান্ত।

ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ টি এম মইনুল হোসেন বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছিল। আমি শিক্ষকদের পাঠিয়েছি। শিক্ষার্থীরা সরে এসেছে। এখন পরিস্থিতি শান্ত আছে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *