সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

গোপালগঞ্জে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৪১৪ Time View

জেলার কাশিয়ানী উপজেলায় বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (১৪ মে) বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই সাত জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

নিহত ব্যক্তিরা কে কোন পরিবহনের যাত্রী ও নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে রাজিব পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথে খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেলও ঢুকে পড়ে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *