বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

নোয়াখালীতে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৭৩৭ Time View

জেলার সেনবাগ উপজেলায় মাটির চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে দুই শিশু ছাই হয়ে গেছে। তারা সম্পর্কে আপন ভাই বোন।

নিহতরা হলেন- নোমান(৭) ও মাহি(৩) উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারী বাড়ির ইকবাল হোসেনের ছেলে-মেয়ে।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান- বীজবাগ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন।

তিনি আরো জানান, বীর নারায়ণপুর গ্রামের ইকবাল একজন হোটেল মেসিয়ার হিসেবে জীবিকা নির্বাহ করে আসছে। তার স্ত্রী গোলাপী বেলা ১১টার দিকে রান্না ঘরের মাটির চুলায় দুপুরের খাবারের রান্না শুরু করে। রান্না ঘরের সাথে লাগোয়া হচ্ছে তাদের বসত ঘর। রান্না শুরু করে গোলাপী পুকুরে যান এবং পরিবারের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। চুলার পাশে রাখা ছিল শুকনো গাছের পাতা। একপর্যায়ে চুলার আগুন ওই পাতায় ছড়িয়ে পড়লে রান্না ঘর ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় বসত ঘরের চৌকিতে থাকা দুই শিশু বাচ্চাও পুড়ে ছাই হয়ে যায়। রান্না ঘরে গ্যাসের একটি সিলিন্ডার থাকায় তা বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা আরো দ্রুত ছড়িয়ে পড়ে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *