বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

এডিস মশার লার্ভা পাওয়ায় ডিএনসিসির ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৫২৭ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২টি ওয়ার্ডে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত।

গতকাল সিটি কর্পোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অঞ্চল-১ এর আওতাধীন ১ নম্বর ওয়ার্ডের সেক্টর-৭ এর আশপাশ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার সময় নির্মানাধীন ভবন এবং বাসা বাড়ীতে এডিস মশার লার্ভা পাওয়ায়য় ৪টি মামলায় ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অঞ্চল-২ এর আওতাধীন ওয়ার্ড-২ এ পল্লবী থানা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংসে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ৪টি মামলায় ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *