শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ লেবাননে স্থল অভিযান চালানোর ঘোষণা ইসরায়েলের রাজধানী ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস যুক্তরাষ্ট্রের কাছে ‘অনন্তকাল’ যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে: ট্রাম্প পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

টানা ১৯ দিন করোনায় মৃত্যু শূন্য দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩৪৬ Time View

 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ১৯ দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
এতে বলা হয়, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ৩০ জন। গতকাল শনাক্ত হয়েছিল ২৩ জন।
দেশে গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩০ জন। শনাক্তের হার দশমিক ৪০ শতাংশ। আগের দিন ৫ হাজার ৫৯৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৩ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৪১ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ২০ হাজার ২৬০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৮২৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৭৯৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২০ জন। শনাক্তের হার দশমিক ৩৪ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৪০ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৭২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ৭৯৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *