বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

ফ্লাইট দেরি-বাতিল হলে দিতে হবে ক্ষতিপূরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ৩৬২ Time View

ফ্লাইট বাতিল বা দেরি হলে কিংবা বিমানবন্দরে উপস্থিত হওয়ার পরও যাত্রীদের বিমানে আরোহণ করতে না দিলে তাদের প্রয়োজনীয় সুবিধার পাশাপাশি ক্ষতিপূরণ দিতে হবে। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) দেশটির বিমান সংস্থাগুলোকে এমনই নির্দেশনা দিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

গত সোমবার এক ইমেইল বার্তায় ডিজিসিএর পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়।

ইমেইল বার্তায় সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন বিমান সংস্থা নির্দিষ্ট সময়ের মধ্যে যাত্রীরা কনফার্ম টিকিট নিয়ে আসার পরও তাদের প্লেনে উঠতে দিচ্ছে না। এটি একেবারেই অনুচিত একটি চর্চা এবং এর জন্য বিমান শিল্পের সুনাম নষ্ট হচ্ছে।

ভবিষ্যতে এ ধরনের কাজের জন্য ভোগান্তির শিকার হওয়া যাত্রীদের ন্যূনতম ক্ষতিপূরণ বা প্রয়োজনীয় সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিজিসিএ।

অন্যদিকে, এই নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। এজন্য আর্থিক জরিমানার কবলে পড়তে পারে বিমান সংস্থাগুলো।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *