সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

৬ দিন ফেরিতে পণ্যবাহী গাড়ি পারাপার বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৬২৪ Time View

ঢাকাঃ ঈদে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ফেরিঘাটে পণ্যবাহী যানবাহন পারাপার বন্ধ থাকবে। ঈদের তিন দিন আগে এবং ঈদের দুই দিন পর পর্যন্ত মোট ৬ দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসি জানায়, ঈদ উপলক্ষে ফেরিঘাটের সবধরনের যানবাহনের ভিড় বেড়েছে। যাত্রীবাহী যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হবে। এ কারণে দৌলতদিয়া-পাটুরিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও মঙ্গল মাঝিরঘাট, দৌলতদিয়া কাজিরহাট, ভোলা-লক্ষ্মীপুর, চাঁদপুর-শরীয়তপুরসহ সবগুলো ফেরিঘাটে পণ্যবাহী যানবাহন পারাপার ঈদের তিন দিন আগে থেকে বন্ধ করা হবে এবং ঈদের দুই দিন পর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ কারণে পণ্যবাহী ট্রাক, লরি, কাভার্ডভ্যান পারাপার করা হবে না।

তবে ওষুধবাহী গাড়ি, পচনশীল মালামাল রয়েছে এমন সব পণ্যবাহী যানবাহন পারাপার অব্যাহত থাকবে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *