বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ লেবাননে স্থল অভিযান চালানোর ঘোষণা ইসরায়েলের

ময়মনসিংহে প্রতিদিন ১৫টি বিবাহ বিচ্ছেদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
  • ৭৭২ Time View
ফাইল ছবি

প্রতিদিন গড়ে প্রায় ১৫টি বিবাহ বিচ্ছেদ ঘটে ময়মনসিংহ জেলায়। ময়মনসিংহ জেলা রেজিস্ট্রার অফিসের পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে ময়মনসিংহ জেলায় বিবাহ বিচ্ছেদের হার বেড়েছে আশঙ্কাজনকভাবে। এ জেলায় গত এক বছরে ১৯ হাজার ৬৯২টি বিয়ে রেজেস্ট্রি হয়। বিবাহ বিচ্ছেদ ঘটেছে ৪ হাজার ৮০৮টি। যা প্রতি মাসে গড়ে ৪শ। দিনের হিসেবে প্রতিদিন প্রায় ১৫টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে।

গ্রামের তুলনায় শহরে এ হার অনেক বেশি। প্রায় ৭০ ভাগ ডিভোর্স হচ্ছে নারীদের। ময়মনসিংহ সদরে গত বছর বিবাহ বিচ্ছেদ হয়েছে ২৬০টি। এ সংখ্যা ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ডকে।

ময়মনসিংহ জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মো. আব্দুর রাজ্জাক বলেন, উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যেই বিবাহ বিচ্ছেদের হার বেড়ে যাচ্ছে আশঙ্কাজনকভাবে।

ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সমাজবিজ্ঞান বিভাগ অনুষদের বিভাগীয় প্রধান প্রফেসর জরিনা মজুমদারের মতে, ব্যক্তিত্ব, নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব, আত্মঅহমিকা ও একে অপরকে সময় না দেয়া- এসব বিষয়ের জন্যই মূলত বাড়ছে বিবাহ বিচ্ছেদ। সামাজিক ব্যক্তিত্বের কারণে মূলত আজকের এই পরিণতি।

জাতীয় মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাজেদা বেগম সাজু বলেন, স্বামী ও স্ত্রীর মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে বাড়ছে বিবাহ বিচ্ছেদ। তবে এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো পারিবারিক ও সামাজিক কাউন্সেলিং।

বিবাহ বিচ্ছেদ ঠেকাতে তরুণ প্রজন্মের কাছে বাঙালি সমাজের আবহমানকালের পারিবারিক সংস্কৃতির ঐতিহ্য ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি তাদেরকে সুস্থ ও সুন্দর পারিবারিক বন্ধনে আবদ্ধ হতে উদ্বুদ্ধ করা প্রয়োজন বলে মনে করেন সমাজ বিশেষজ্ঞরা।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *