বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ লেবাননে স্থল অভিযান চালানোর ঘোষণা ইসরায়েলের রাজধানী ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস যুক্তরাষ্ট্রের কাছে ‘অনন্তকাল’ যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে: ট্রাম্প

শনিবার না হলে রোববার ডেন্টালের ভর্তি পরীক্ষার ফল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ১২২৬ Time View
ফাইল ছবি

সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল শনিবার রাতে প্রকাশিত হতে পারে।

শনিবার রাতে ফল প্রকাশিত না হলে রোববার দিনের যেকোনো সময় ফলাফল প্রকাশিত হবে। স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার উত্তরপত্র শনিবার সকাল ৯টা থেকে স্ক্যানিং শুরু হয়েছে। এমবিবিএসের তুলনায় বিডিএসের পরীক্ষার্থী সংখ্যা অনেক কম হওযায় স্ক্যানিং দ্রুত শেষ হবে। তাই আজও ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

জানা গেছে ঢাকা ডেন্টাল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেল কলেজসহ মোট ৫টি কেন্দ্রের নয়টি ভেন্যুর ২৮৬টি কক্ষে শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ২২ হাজার ৫০৯ জন। তবে সহস্রাধিক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সরকারি ৯টি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫২৫ ও ২৫টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ১ হাজার ৩৮৫টিসহ মোট ১হাজার ৯১৭টি আসন রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন অধ্যাপক ডা. মো.আবদুর রশীদ শনিবার সকালে জাগো নিউজকে বলেন, পরীক্ষার উত্তরপত্র স্ক্যানিং আজ সকাল থেকে শুরু হয়েছে। দ্রুততম সময়ে পরীক্ষার ফল প্রকাশিত হবে। আজ ফলাফল প্রকাশ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এমবিবিএসের তুলনায় পরীক্ষার্থী সংখ্যা কম হওয়ায় আজও ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে আজ না হলেও আগামীকাল ফল প্রকাশ করা নিশ্চয়ই হবে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *