বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফাহিমের কণ্ঠে ‘অশ্রু’, সুরও করেছেন নিজেই অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের দাপট, ৯ উইকেটের ঐতিহাসিক জয় বিনামূল্যে মিলবে ফেসবুকের ভেরিফায়েড ব্লু ব্যাজ, লাগবে শুধু সেলফি ভিডিও সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার হাতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার গোলের পর কেন কেঁদেছেন মেসি ? ‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড়

ফাহিমের কণ্ঠে ‘অশ্রু’, সুরও করেছেন নিজেই

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৮২ Time View

নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন সংগীতশিল্পী ফাহিম ইসলাম। তার এবারের গানের শিরোনাম ‘অশ্রু’। আবেগঘন কথামালা ও সুরের সমন্বয়ে তৈরি গানটি নিয়ে শ্রোতাদের আগ্রহ তৈরি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
‘অশ্রু’ গানটির বিশেষত্ব হলো, এর কথা, সুর ও সংগীতায়োজনে রয়েছে একাধিক সংগীতশিল্পীর সৃজনশীল অংশগ্রহণ। গানটির সুর করেছেন ফাহিম ইসলাম নিজেই। তার সঙ্গে গানের কথা লিখেছেন সিমন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটিতে গিটারও বাজিয়েছেন ফাহিম। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।
সব মিলিয়ে গায়ক, সুরকার ও গিটারশিল্পী—তিন পরিচয়েই ‘অশ্রু’তে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। নিজের সুরে নতুন এই গান দিয়ে শ্রোতাদের কাছে ভিন্ন এক সংগীত-অনুভূতি পৌঁছে দিতে চান তিনি। গানটির শিরোনাম ‘অশ্রু’ হওয়ায় এর আবেগনির্ভর আবহ নিয়েও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
গানটি প্রসঙ্গে ফাহিম ইসলাম বলেন, “২০০৪-২০০৫ সালের দিকে গানটি লিখেছিলাম। তখন আমি ব্যান্ড করতাম। নিজের ভালো লাগা থেকেই এত বছর পর নতুন করে গানটি তৈরি করেছি। তবে চেষ্টা করেছি সেই সময়ের ব্যান্ডের আবহ ও পুরোনো স্বাদটা ধরে রাখতে। গানটির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আশা করি, নতুনভাবে করা ‘অশ্রু’ শুনে শ্রোতারাও সেই পুরোনো দিনের কিছুটা অনুভূতি খুঁজে পাবেন।”
আগামী ৫ নভেম্বর ইউটিউবে ফাহিম ইসলাম চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও উন্মুক্ত করা হবে। পাশাপাশি আইটিউনস, অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক, ফেসবুকসহ সব জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই শোনা যাবে।
উল্লেখ্য, ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম নিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন ফাহিম ইসলাম। ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ নামে তার আরও দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়। এছাড়া প্রায় ২০টি একক গান গেয়ে শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই গায়ক। সংগীতশিল্পীর বাইরে ফাহিম দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন মিউজিকের কর্ণধার।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *