সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২০১ Time View

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরকে অপসারণ এবং তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন গভর্নর নিয়োগের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট আবেদনটি করেন।

রিট আবেদনে গত ২৫ ফেব্রুয়ারি আহসান এইচ মনসুরকে গভর্নরের পদ থেকে সরিয়ে দেওয়া এবং তাৎক্ষণিকভাবে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়ার সরকারি প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবেদনকারী আইনজীবী জানান, বাংলাদেশ ব্যাংক অর্ডার বা প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ না করেই এই রদবদল করা হয়েছে বলে রিটে যুক্তি দেখানো হয়েছে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি এক আকস্মিক আদেশে সরকার আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে অপসারণ করে। একই দিনে অপর এক প্রজ্ঞাপনে মোস্তাকুর রহমানকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে আর্থিক খাত ও সচেতন মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানান, রিট আবেদনটি আগামী সপ্তাহে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে। আদালত এই নিয়োগ ও অপসারণের বিষয়ে কী নির্দেশনা দেন, এখন সেদিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *