শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৮৩ Time View

মহাজাগতিক এক বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। আজ মঙ্গলবার (৩ মার্চ) আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এ সময় চাঁদ তার স্বাভাবিক রূপ বদলে ধারণ করবে তামাটে বা লালচে রং, যা ‘ব্লাড মুন’ বা ‘রক্তাভ চাঁদ’ নামে পরিচিত। ২০২৬ সালের এটিই একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


আইএসপিআর জানায়, আজ মঙ্গলবার দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে গ্রহণের মূল প্রক্রিয়া শুরু হবে।

  • পূর্ণ গ্রহণ শুরু: বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে।

  • কেন্দ্রীয় গ্রহণ (সর্বোচ্চ পর্যায়): বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে।

  • গ্রহণের মাত্রা: এই গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.১১৫।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে পারে না। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। তবে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলোর একটি অংশ প্রতিসারিত হয়ে চাঁদের অন্ধকার পৃষ্ঠে পড়ে।

এ সময় পৃথিবীর বায়ুমণ্ডল নীল রঙের তরঙ্গদৈর্ঘ্যকে বেশি বিচ্ছুরিত করে দেয় এবং লাল রঙের দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যকে চাঁদের দিকে পাঠিয়ে দেয়। এ কারণেই গ্রহণ চলাকালে চাঁদকে তামাটে বা লালচে দেখায়, যাকে ‘ব্লাড মুন’ বলা হয়।


জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আজকের এই মহাজাগতিক দৃশ্যটি বেশ বিরল। কারণ, ২০২৬ সালে আর কোনো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে না। পরবর্তী সময়ে এমন দৃশ্য দেখার জন্য ২০২৮ সালের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *