বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

বিমানের বর্জ্যে কোটি টাকার স্বর্ণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৬৭৭ Time View
ফাইল ছবি

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বর্জ্যে ১ কেজি ১৬ গ্রাম ওজনের প্রায় কোটি টাকার মূল্যের স্বর্ণ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮টায় কাতারের দোহা থেকে আসা বিমানের ফ্লাইটটির ট্রলি স্ক্যান করে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ পাওয়া যায়।

এয়ারপোর্ট কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ১ কেজি ১৬ গ্রাম ওজনের স্বর্ণের মোট ১০টি বার পাওয়া গেছে। যার মূল্য আনুমানিক ১ কোটি টাকা।

বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হবে।

তিনি জানান, বিমানের ফ্লাইটটিতে স্বর্ণের চালান আসছে বলে আমাদের কাছে তথ্য ছিল। এতে সতর্ক অবস্থান নেয় কাস্টমস। কিন্তু ফ্লাইট আসার পর স্বর্ণ মিলছিল না। যাত্রীরা বের হয়ে গেলেও সোনা না মেলায় সন্দেহ জাগে কর্মকর্তাদের মনে।

পরে আবর্জনার ট্রলি স্ক্যান করে স্বর্ণের ১০টি বার পাওয়া যায় বলেও তিনি জানান।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *