বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

বরিশালে জোয়ারের পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৪৪৫ Time View

বরিশালঃ জেলার বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নে চর থেকে গরু আনতে গিয়ে খালের স্রোতে ভেসে ডুবে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় নলুয়া ইউনিয়নে চর গজালিয়া এলাকা থেকে এলাকাবাসী ও পুলিশ ওই তিনজনের লাশ উদ্ধার করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন।

তিনি বলেন, উপজেলার নলুয়া ইউনিয়নে চর গজালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যার কিছুক্ষণ আগে তারা বাড়ির পাশের একটি চরে গরু আনতে যান। কিন্তু চরে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় তিনজনই খালের স্রোতে ভেসে যায়।

এরমধ্যে মাজেদার বয়স ৭৫ বছর। তার নাতি মারিয়ার বয়স ১১ বছর ও মাজেদার প্রতিবেশী আলো বেগমের বয়স ৭০ বছর। একজনের মরদেহ সোমবার শেষ রাতে পাওয়া যায়। আর মারিয়া ও মাজেদা বেগমের মরদেহ মঙ্গলবার ভোরে পাওয়া যায়।

ওসি বলেন, তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কিন্তু এটি নিছকই একটি দুর্ঘটনা। পরিবারের লোকজন লাশ দাফন করেছেন।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *