সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

খাবারের অভাবে মেয়েকে গলাটিপে হত্যা করলেন মা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৩৫০ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় সারমিন আক্তার (২২) নামে এক মা তার আড়াই বছরের শিশু কন্যাকে খাবারের অভাবে গলাটিপে হত্যা করেছেন। সোমবার ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় রাজা মিয়ার ইটভাটায় এ ঘটনা ঘটে।

শিশুটির মা সারমিন আক্তার জানান, ২০১৯ সালের ১৫ জানুয়ারি ফতুল্লার পাগলা এলাকায় শাকিলের সঙ্গে তার বিয়ে হয়। এরপর তাদের সংসারে জান্নাতুল নামে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। তাদের শিশুটির বয়স যখন ৬ মাস তখন শাকিল তাদের ছেড়ে অন্যত্রে বিয়ে করে চলে যান। এরপর থেকে শাকিল আর তাদের খোঁজ খবর নিতেন না। বাবা মাও কথায় কথায় গালাগালি করেন খেতে দেয় না। শিশুটি ক্ষুধার জন্য অনেক যন্ত্রণা করত।

সারমিন আরও জানান, ঘটনার দিন সকাল ৭টায় সন্তানের গলা টিপে ধরেন তিনি। এসময় শিশুটি নড়াচড়া না করলে তাকে নিয়ে তিনি প্রথমে তার বাবা-মায়ের বাসায় চলে যান। তখন সারমিন তার মাকে নিয়ে স্থানীয় একটি ফার্মেসিতে যান। পরে ফার্মেসিরে লোকজন শিশুটিকে নিয়ে হাসপাতালে যেতে বলেন। এরপর মেয়েকে নিয়ে তিনি শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির জানান, হাসপাতালে এসে শিশুটির মরদেহ উদ্ধার করে তার মা সারমিনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক ভাবে জানতে পেরেছি শিশুটিকে তার মা হত্যা করেছে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *