বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতে সেনাবাহিনী চারটি ক্যাম্প স্থাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৬৫৮ Time View

বন্যার কারণে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের জন্য সিলেটে সেনাবাহিনীর উদ্যোগে চারটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জের চারটি ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতে কাজ শুরু করেন।

এদিকে এ দুই জেলার আরও তিন উপজেলায় নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে সেনাবাহিনী। এ নিয়ে এই দুই জেলার ২৩ উপজেলায় সেনা মোতায়েন করা হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৩১৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। সুরমা ও কুশিয়ারা নদীর পানি গতকাল মঙ্গলবারও ৪ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। বন্যার পানিতে শিশু ও এক বৃদ্ধ মারা যান। এছাড়া, প্রশাসন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ এখনও অব্যাহত আছে।

অধিক বৃষ্টিপাত ও বন্যার কারণে উভয় জেলার অধিকাংশ রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি অনুধাবন করে সেনাবাহিনী নিজ উদ্যোগে কয়েকটি রাস্তা সচল করার পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে ৪টি অস্থায়ী ক্যাম্প স্থাপনের মাধ্যমে দুই জেলার চারটি রাস্তা মেরামত করা হচ্ছে।

রাস্তাগুলো হচ্ছে- সিলেটের দরবস্ত-কানাইঘাট এবং সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর-তাহিরপুর, সুনামগঞ্জ সদর-জামালগঞ্জ ও সুনামগঞ্জ সদর-দিরাই রাস্তা। গত ২৭ জুন থেকে তারা রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *