শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ

বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় ১৩৫ ভারতীয় আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৬৪৯ Time View

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় ৮টি ফিশিং ট্রলারসহ ১৩৫ ভারতীয় ক্রুকে আটক করেছে নৌবাহিনী।

মঙ্গলবার (২৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বঙ্গোপসাগরে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিনব্যাপী সব ধরনের সামুদ্রিক মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে নৌবাহিনী। সোমবার নৌবাহিনীর এমপিএ পটুয়াখালী জেলার কুয়াকাটা সংলগ্ন রাবনাবাদ চ্যানেলের অদূরে পায়রা ফেয়ারওয়ে বয়া এলাকায় বিপুল সংখ্যক বিদেশি ফিশিং ট্রলারের অবস্থান শনাক্ত করা হয়। পরে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর জাহাজ বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক জলসীমা থেকে ৩৬-৬০ নটিক্যাল মাইল অভ্যন্তরে ৮টি ভারতীয় ফিশিং ট্রলারকে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় ১৩৫ জন ভারতীয় ক্রুসহ আটক করে।

ক্রুসহ ফিশিং ট্রলারগুলোকে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাগেরহাট জেলার মোংলা থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *