সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

হজে গিয়ে মারা গেছেন নোয়াখালীর বৃদ্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৫৩২ Time View

নোয়াখালী প্রতিনিধি : চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজপালনে সৌদি আররে গিয়ে নোয়াখালীর এক বৃদ্ধ মারা গেছেন। তাঁর নাম মো. নুরুল আমিন (৬৪)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জরে নরোত্তমপুরের ৬ নম্বর ওয়ার্ডের নুরুল আমিন মঞ্জিলের ফজলে মিয়ার ছেলে। পাসপোর্ট নম্বর- ইএফ০৭৫৮০০৬।

বৃহস্পতিবার (১৬ জুন) তিনি মৃত্যুবরণ করেন। মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের বুলেটিনে জানানো হয়েছে, মো. নুরুল আমিন নামের ৬৪ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি নোয়াখালী জেলায়। বৃহস্পতিবার মক্কায় তার মৃত্যু হয়। তিনি কিভাবে মারা গেছেন তা নিশ্চিত হওয়া না গেলেও হার্ট অ্যাটাক হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, নিহতের পরিবারের আপত্তি না থাকায় ১৬ জুন বৃহস্পতিবার আসর নামাজের পর মক্কায় জানাজা শেষে সরাইয়া নামক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পবিত্র হজে সৌদি আরব গেছেন ১৫ হাজার ৭২৫ যাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিল ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১২ হাজার ৩৩৯ জন।

হজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ফ্লাইট ছেড়েছিল ৪২টি। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ২৪টি, সৌদি এয়ারলাইন্সের ১৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *