সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

মৌসুমী কেন স্বামীকে ‘ভাই’ ডাকছে জানি না : ওমর সানি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৬৯৪ Time View

জায়েদ খান ইস্যুতে গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় স্বামী ওমর সানিকে ‘ভাই’ বলে সম্বোধন করেছেন মৌসুমী। শুধু তা-ই নয় স্বামী ওমর সানির আনা সব অভিযোগ অস্বীকার করেছেন চিত্রনায়কা মৌসুমী।

এ প্রসঙ্গে ওমর সানির বক্তব্য জানতে চাওয়া হলে তিনি আজ দুপুর আড়াইটায় এনটিভি অনলাইনকে বলেন, ‘মৌসুমী তার স্বামীকে কেন ভাই ডাকছে, সে ভালো বলতে পারবে; আমি জানি না। আমি তাকে অসম্মান করে কিছু বলতে চাই না। তাঁর প্রতি সম্মান রেখেই কথা বলতে চাই।’

জায়েদ খান ইস্যুতে মৌসুমীর অডিও বার্তা প্রসঙ্গে ওমর সানির ভাষ্য, ‘আমি অডিও বার্তা শুনেছি, সে কেন বা কী কারণে তার স্বামীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে-ই ভালো বলতে পারবে। সে আমার সন্তানের মা, তার প্রতি আমার সম্মান আছে। কিন্তু আমার কাছে সব তথ্য-প্রমাণ আছে, আমার ছেলে তা দেখাবে আপনাদের।’

মৌসুমীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে কি না, এমন প্রশ্নে ওমর সানি জানিয়েছেন, ‘হ্যাঁ, মনোমালিন্য চলছে। এটা সব পরিবারে থাকে…। আপনার-আমার-সবার পরিবারে এমন সমস্যা হয়ই।’

আপনারা এখন একসঙ্গে থাকছেন কি না, এনটিভি অনলাইনের এমন প্রশ্নে ওমর সানি বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ, একসঙ্গে থাকব না কেন, একই ছাদের নিচে আছি আমরা। আমার বাসায় ১১টি সিসিটিভি আছে… ফুটেজ চাইলে সব দেখাব।’

গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে ওমর সানির জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।

এর আগে অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানিকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে।

১০ জুন রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে উপস্থিত থাকা কয়েক জনের দাবির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের খবর, কয়েক দিন আগে মৌসুমীর সঙ্গে জায়েদ খান খারাপ আচরণ করেছেন। সে কারণে অনুষ্ঠানে ঢুকেই ওমর সানি সরাসরি জায়েদ খানকে চড় মারেন। তারপর জায়েদ এমন কাণ্ড ঘটিয়েছেন।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *