বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

সাবেক অর্থমন্ত্রী মুহিতের কুলখানি আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ৭২০ Time View

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কুলখানি আজ আছরের নামাজের পর রাজধানীর গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) অনুষ্ঠিত হবে।

মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার জন্য পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

অর্থনীতিবিদ, কূটনীতিক, ভাষা আন্দোলনের সৈনিক, মুক্তিযোদ্ধা এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিত ৮৮ বছর বয়সে ৩০ এপ্রিল রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

সিলেটের রায় নগরে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *