বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ লেবাননে স্থল অভিযান চালানোর ঘোষণা ইসরায়েলের

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৮ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পরপরই মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হয়েছেন। মন্ত্রিসভার শূন্য পদ পূরণে নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার পর জাতীয় সংসদ ভবনে অবস্থিত রাষ্ট্রপতির কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


বৃহস্পতিবার সকালে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হন বিএনপির জ্যেষ্ঠ নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল।

নতুন এই দায়িত্ব পাওয়ার আগে তারা দুজনেই বর্তমান সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন। এর মধ্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং ব্যারিস্টার কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংসদের শীর্ষ দুই পদে নির্বাচিত হওয়ায় নিয়ম অনুযায়ী তাদের মন্ত্রিসভার পদ দুটি শূন্য হয়।


মন্ত্রিসভায় পদ শূন্য হওয়ার কিছুক্ষণের মধ্যেই ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে মন্ত্রিপরিষদের নতুন সদস্য হিসেবে সংসদ সদস্য আহমেদ আযম খানের নাম প্রস্তাব করা হয়। এরপর দুপুরে রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মন্ত্রিসভার নতুন সদস্যের নাম ঘোষণা করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আহমেদ আযম খানকে মন্ত্রিসভায় কোন দপ্তরের দায়িত্ব দেওয়া হবে, তা শিগগিরই প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংসদের প্রথম দিনেই স্পিকার নির্বাচন এবং মন্ত্রিসভায় এই নতুন রদবদল দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *