শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ

ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০১ Time View

ভোজনরসিক বাঙালির কাছে বিরিয়ানি মানেই বাড়তি আবেগ। উৎসব কিংবা বিশেষ দিনে পাতের কোণায় বিরিয়ানি না থাকলে যেন চলেই না। আর পবিত্র রমজান মাসে ইফতারে এই শাহী খাবারটি থাকলে ভোজনরসিকদের আনন্দ বেড়ে যায় দ্বিগুণ। প্রযুক্তির কল্যাণে এবার সেই বিরিয়ানি খুঁজে পাওয়া আরও সহজ হলো। রাজধানীর কোন মসজিদে ইফতারে বিরিয়ানি বা তেহারি দেওয়া হচ্ছে, তা এখন জানা যাচ্ছে এক ক্লিকের মাধ্যমেই।


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘বিরিয়ানি দিবে’ নামের একটি অভিনব অ্যাপ ও ওয়েবসাইট। চলতি বছরের রমজানের শুরুতেই এই প্ল্যাটফর্মটি নেটিজেনদের নজর কেড়েছে। অ্যাপটিতে রিয়েল টাইমে দেখা যাচ্ছে, আজ ইফতারে ঢাকার কোন মসজিদে বিরিয়ানি বা তেহারি বিতরণ করা হচ্ছে।


এই মজার অথচ কার্যকরী অ্যাপটি তৈরি করেছেন রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এক শিক্ষার্থী। তার এই উদ্ভাবন মুহূর্তেই তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অ্যাপটির মূল বিশেষত্ব হলো এর ‘লাইভ লোকেশন’ ফিচার। এখানে ক্রাউড সোর্সিংয়ের মাধ্যমে তথ্য আপডেট করা হয়। অর্থাৎ, যে কেউ চাইলে ওয়েবসাইট বা অ্যাপে ভিজিট করে তথ্য দিতে পারেন যে, আজ কোন মসজিদে বিরিয়ানি দেওয়া হচ্ছে। সেই তথ্য ম্যাপে যুক্ত হয়ে যায়, ফলে অন্যান্য ব্যবহারকারীরা সহজেই বিরিয়ানি পাওয়ার সম্ভাব্য স্থানগুলো দেখে নিতে পারেন এবং ইফতারে শামিল হতে পারেন।

প্রযুক্তি যে মানুষের জীবনকে কতটা সহজ এবং একই সঙ্গে আনন্দদায়ক করতে পারে, ‘বিরিয়ানি দিবে’ অ্যাপটি তার এক অনন্য উদাহরণ। ভোজনরসিকরা বলছেন, ইফতারের মেন্যু নিয়ে জল্পনা-কল্পনার দিন শেষ, এখন অ্যাপ দেখেই ঠিক করা যাবে ইফতারের গন্তব্য।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *