বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ লেবাননে স্থল অভিযান চালানোর ঘোষণা ইসরায়েলের

কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের পাশে যুবকের মরদেহ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৬৫৪ Time View

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার রানওয়ের পাশে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের পাশ থেকে একটি লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া যুবকের নাম রবিন হোসেন।
তিনি কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার মো. শহীদের ছেলে।
তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

নিহতের ভাই ফজলে রাব্বি জানান, নিহত রবিন হোসেন মানসিক প্রতিবন্ধী। সোমবার বিকালে সবার অজান্তে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিল।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস জানিয়েছেন, বিমানবন্দর এলাকায় পরিত্যক্ত অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকার কথা জানান স্থানীয়রা। পরে কক্সবাজার সদর থানার সাব-ইন্সপেক্টর ইফতেখার মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে নিয়ে যায়।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *