শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ লেবাননে স্থল অভিযান চালানোর ঘোষণা ইসরায়েলের

মসজিদে নববির সাবেক ইমামের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৯৫৩ Time View

সৌদি আরবের ঐতিহাসিক মসজিদ মসজিদে কিবলাতাইনের ইমাম ও মসজিদে নববীর সাবেক ইমাম শায়খ মাহমুদ খলিল আলক্বারী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওইয়ান্না ইলাইহি রাজিউন।

স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় তিনি ইন্তেকাল করেন। এর আগে অসুস্থ হওয়ার কারণে তাকে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা বেগতিক হলে তাকে আইসিউতে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। আর এখানে চিকিৎসাধীন অবস্থায়-ই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

প্রভাবশালী আরবি সংবাদমাধ্যম আলআইন জানায়, শনিবার মাগরিবের নামাজের পর মসজিদে নববীতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শায়খ মাহমুদ খলিল আলক্বারীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ আলে শায়খ। এক টুইটবার্তায় তিনি লিখেন, ‘শায়খ মাহমুদ খলিল আলক্বারীর ইন্তেকালে আমি গভীর শোক অনুভব করছি।’ তিনি শায়খের মাগফেরাতের দোয়া করেছেন।

সূত্র : আলআইন

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *