শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ লেবাননে স্থল অভিযান চালানোর ঘোষণা ইসরায়েলের

শাহজালাল বিমানবন্দরে আবার বিমানের বোয়িং উড়োজাহাজে ধাক্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৬২৮ Time View

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও উড়োজাহাজে ধাক্কার ঘটনা ঘটেছে।
এবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজকে ধাক্কা দিয়েছে ইউএস–বাংলা এয়ারলাইনসের একটি গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট (জিএসই)।
বিমানের ওই উড়োজাহাজটি বসিয়ে (গ্রাউন্ডেড) রাখা হয়েছে।
এ ঘটনায় বিমান তদন্ত করছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার রাত ১০টার দিকে বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
সে সময় বিমানের একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ বে এরিয়াতে অপেক্ষমাণ ছিল।
তখন ইউএস–বাংলার একটি জিএসই ডলি-ট্রলি (মালামাল নেওয়ার গাড়ি) বিমানের বোয়িং-৭৩৭ কে ধাক্কা দেয়। এতে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে গ্রাউন্ডেড হয়। বিমানের এ উড়োজাহাজের পরদিন রোববার চট্টগ্রামে যাওয়ার কথা ছিল।

বিমান জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ওই উড়োজাহাজ মেরামত করার বিষয়ে বোয়িং কোম্পানির অনুমতি চাওয়া হয়েছে। এ ক্ষতির জন্য যে টাকা প্রয়োজন হবে, তা ইউএস–বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ বহন করবে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *