বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ লেবাননে স্থল অভিযান চালানোর ঘোষণা ইসরায়েলের

টানা ১৭ দিন করোনায় মৃত্যু শূন্য দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ৩২১ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১৭ দিন দেশে  কোনো করোনা রোগী মারা যায়নি।  স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য থেকে জানা গেছে, সর্বশেষ গত ২০ এপ্রিল দেশে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল। ফলে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ২৬৩ জন। সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৬৩৯টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৬৫৬টি। এ পর্যন্ত নমুনা করা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪০ লাখ ৭ হাজার ২৪৮টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজন করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *